নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের তালা ভেঙে চুরি নথিপত্র, কম্পিউটারের হার্ড ডিস্ক 

নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের তালা ভেঙে চুরি নথিপত্র, কম্পিউটারের হার্ড ডিস্ক 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১পূর্ব মেদিনীপুর: ভোট গণনার ৪৮ ঘন্টা আগেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে চুরির ঘটনায় চঞ্চল্য। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ভেঙে নথিপত্র, কম্পিউটারের হার্ড ডিস্ক ইত্যাদি চুরি অভিযোগ।

গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে পঞ্চায়েত অফিসে সব লাইট বন্ধ ছিল। আর এই আলো বন্ধ রেখে পঞ্চায়েত অফিসে বিভিন্ন কাগজপত্র সরিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির, যাতে দুর্নীতি প্রকাশ্যে না আসে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনা স্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরো পড়ুন….দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে সপ্তাহে তিন দিন জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ থাকার নির্দেশ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top