নিজস্ব সংবাদদাতা ৩রাএপ্রিল ২০২১পশ্চিম মেদিনীপুর: অবৈধ হরিণ শিকার রোধে বড় ধরনের সাফল্য পেল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্ৰাম ব্লকের বন দফতর ব্লকের কুড়চিবনী গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করল হরিণের মাংস,চামড়া এবং শিং।
এদিন সূত্র মারফত খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক শিবরাম রক্ষিত কুড়চিবনী গ্রামের পাড়ু মুর্মু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে রান্না করা হরিণের মাংস,চামড়া এবং সিং উদ্ধার করেন। সঙ্গে বন আধিকারিক জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তরের পক্ষ থেকে একটি এফআইআর করা হবে এবং পুলিশ সমস্ত ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। তবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী এখন নিরাপদ নয় নয়াগ্ৰামের জঙ্গলে থাকা হরিণ? চোরা শিকারিদের নজরে পড়েছে প্রকৃতির অনন্য সুন্দর এই হরিণ কূল?
আরও পড়ুন…নির্বাচনী প্রচারণায় বেরোলেন হাবরা বিধানসভা সিপিআইএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস



















