নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১ নিউটাউন: নিউটাউন মৃধা মার্কেট বাজার এবং কৃষ্ণপুর মিশন বাজারে এসে দেখা গেল এখনো বহু মানুষ মাস্কহীন চলাচল করছে। অনেকের মুখে মাস্ক নেই আবার অনেকের থুতনিতে মাস্ক আবার অনেকের পকেটে মাস্ক, পুলিশকে দেখার পর উঠলো মাস্ক সঠিক জায়গায় ,বেরিয়ে পড়ল পকেট থেকে ।

এমন চিত্র ধরা পড়লো নিউটাউনে দুটি বাজারে। পথ চলতি বাইক আরোহী থেকে কিছু ক্রেতা তাদের ও অসচেতন এর ছবি ধরা পড়লো।নিউটাউনের মৃধা মার্কেট ও কৃষ্ণপুর মিশন বাজার এলাকায় পুলিশের ধরপাকড়। মোট ৮ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।
আরো পড়ুন….অষ্টম দফা নির্বাচনের আগেই গরু পাচার কাণ্ডে নাম জোরালো অনুব্রত মণ্ডলের



















