নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ নিউটাউন: অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউটাউন বাগজোলা খাল থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ।

ঘটনাস্থল নিউটাউনের যাত্রাগাছি। পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে। পোশাক ও হাতের বালা দেখে পুলিশের প্রাথমিক অনুমান অবাঙালি মহিলা। জগৎপুর এলাকার দিক থেকে খালে ভেসে যাত্রাগাছি এসে ময়লার মধ্যে আটকে যায়। খাল পরিষ্কার করার কর্মীদের প্রথমে নজরে আসে মৃতদেহ টি। এরপরেই নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তিন চারদিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
আরও পড়ুন….সংক্রমনের আগে দ্বিতীয় ডোজ নিতে এসে চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ



















