নিজস্ব সংবাদদাতা ১৬ ফেব্রুয়ারি ২০২১নিউটাউন:ভোর রাতে নিউটাউন সাপুরজি এলাকায় দুর্ঘটনা।ডিভাইডারে ধাক্কা মেরে লাইট পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায় প্রাইভেট গাড়ি।
এর পরই আগুন ধরে যায় গাড়িতে।সেই সময় গাড়িতে পাঁচ জন ছিল বলে পুলিশ সূত্রে খবর।যদিও তাদের কোনো খোঁজ নেই।দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।তাদের খোঁজ চালাচ্ছে টেকনসিটি থানার পুলিশ।গভীর রাতে নিউ টাউন সাপুরজি এলাকায় একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে ডিভাইডারে ধাক্কা মেরে লাইটপোস্টে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির মধ্যে পাঁচজন ছিল এমনটাই পুলিশকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ।এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে টেকনো সিটি থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি প্রচন্ড বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ও তারা মদ্যপ অবস্থায় ছিল। গাড়ির মধ্যে থাকা ৫ জনের এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি ।তাদের খোঁজ চালাচ্ছে টেকনোসিটি থানার পুলিশ ।
আরও পড়ুন…করোনা বিধি মেনেই ডোনা গাঙ্গুলীর দীক্ষা মঞ্জরী নাচের স্কুলে উদযাপিত হলো সরস্বতী পুজো


















