নিজস্ব সংবাদদাতা ১৭ এপ্রিল ২০২১: রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের এজেন্টের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি গতকাল রাত দুটো নাগাদ ঘটেছে।
ভয়ে বুথে যেতে চাইছেন না তৃণমূল বুথ এজেন্ট নন্দ দুলাল দাস। ঘটনাটি ঘটেছে নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেনে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি কেষ্টপুর চঞ্চল কুমারী স্কুলে ২৬৪ নম্বর বুথের তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন। ভয়ে আতঙ্কে বাড়িতেই আছেন নন্দ দুলাল দাস।
আরও পড়ুন…তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি



















