নিম্ন মানের রাস্তার কাজ নিয়ে উত্তেজনা শিলিগুড়ির নকশাল বাড়ির খালবস্তি এলাকায়

নিম্ন মানের রাস্তার কাজ নিয়ে উত্তেজনা শিলিগুড়ির নকশাল বাড়ির খালবস্তি এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ জানুয়ারি ২০২১: নিম্নমানের রাস্তার কাজ নিয়ে উত্তেজনা শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি স্টেশন পাড়ার খালবস্তি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, গত সাতদিন ধরে রাস্তা সংস্কার কাজ শুরু হ‌ওয়ার পর থেকে কনট্রাক্টর ও ইঞ্জিনিয়ারকে অভিযোগ জানানোর পর‌ও রাস্তার কাজ নিম্নমানের করা হয়।

শনিবার পিচ হ‌ওয়ার পর রবিবার তা উঠে যাওয়ায় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে ১১ লক্ষ টাকার এই প্রোজেক্ট আসার পর রাস্তার কাজ নিম্নমানের করছে বলে অভিযোগ । পাশাপাশি রাস্তার কাজ ভালো না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেয় তাঁরা।

আরও পড়ুন…আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top