নিজস্ব সংবাদদাতা ৭ ফেব্রুয়ারি ২০২১উত্তর ২৪পরগণা:৩২তম পথ নিরাপত্তা মাস পালন উপলক্ষে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় এর সূচনা হল বরানগর প্রগতি সংঘের মাঠ থেকে। শেষ হয় পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে।
আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের সাথে অংশ নেন বারাকপুরের নগরপাল মনোজ ভার্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক গণ। প্রতিযোগিতা শেষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলের প্রায় ১০০০ প্রতিযোগীই অংশগ্রহণ করে আজকের এই ম্যারাথন দৌড়ের।
আরও পড়ুন…দিনের পর দিন বোমাবাজির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে জগদ্দল থানার বাসিন্দারা



















