নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১নিউটাউন: নির্বাচনী প্রচারের জন্য অত্যাধুনিক বিশেষ গাড়ির উদ্বোধন। নিউটাউনে যোধভিম এর বাড়ী থেকে নির্বাচনী প্রচারের বিশেষ গাড়ির উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।নির্বাচনী প্রচারের জন্য রাজ্যে অত্যাধুনিক বিশেষ গাড়ি আনল বিজেপি।

গোটা গাড়িটিতে গেরুয়া রঙে রাঙানো হয়েছে। বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার মন্দির,বাংলা তথা দেশের মনীষীদের ছবির পাশাপাশি বাংলার রয়েল বেঙ্গল টাইগার এর ছবি দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি। বিজেপির দলীয় প্রতীক পদ্মের ছবিও রয়েছে। বাংলার মন্দিরের ছবিও রয়েছে। এই বার ২০০ পার, লক্ষ্য সোনার বাংলা, বদল হবে হল ফিরবে, সবাই মিলে লড়ব সোনার বাংলা গড়ব এমনই স্লোগান লক্ষ্য করা যাচ্ছে।এই বিশেষ গাড়িটির ভিতরে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য সোফা,টিভি রাখা হয়েছে। ভিতরে লিফট রাখা হয়েছে। সারা রাজ্য ঘুরে বেড়াবে এই গাড়িটি। আজই আরামবাগে নির্বাচনী প্রচারে যাচ্ছে গাড়িটি। গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করতে পারবেন। এই বিশেষ গাড়িটি রাজ্যের যেকোনো জায়গায় নির্বাচনী প্রচারে পৌচ্ছে যাবে।
আরও পড়ুন…কোন্নগরের এর জনসভা থেকে প্রবীর ঘোষাল কে কটাক্ষ করে হুঁশিয়ারি দিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক



















