পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের প্রাচীনতম পঞ্চানন্দ মন্দিরের তালা ভেঙে চুরি

পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের প্রাচীনতম পঞ্চানন্দ মন্দিরের তালা ভেঙে চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর ১৫মার্চ ২০২১:রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের প্রাচীনতম পঞ্চানন্দ মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকা মানুষের সূত্রের খবর রাত দুটো নাগাদ এলাকার মানুষ দেখে যে কয়েক জন যুবক মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে।

তখনই কিছু লোক এগিয়ে গেলে দেখতে পাই যে মন্দিরের গেট ভাঙ্গা অবস্থায় রয়েছে। চিৎকার করাতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানান এলাকা বাসীরা। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা যায় যে মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার মন্দিরের অলংকার এবং প্রণামী বাক্স খোয়া যায়। ইতিমধ্যে পাঁশকুড়া থানা খবর দেওয়া হয়েছে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। অন্য দিকে সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

আরো পড়ুন… দিনাজপুর জেলার নয়টি আসনেই প্রচার শুরু করে দিয়েছে তৃনমূল কংগ্রেস প্রার্থীরা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top