নিজস্ব সংবাদদাতা ৮মে ২০২১ পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সতর্ক করতে রাস্তায় নামল পুলিশ সহ র্যাফ। সরকারি নিয়মের তোয়াক্কা না করা ব্যবসায়ীদের দরজায় দরজায় গিয়ে সতর্ক করা হয়।

অন্যথায় পুলিশ ধরপাকড় করতে বাধ্য হবে। এই অবস্থায় এক শ্রেণির ব্যবসায়ীদের চোর-পুলিশ খেলতেও দেখা যায়। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা বলেন পুলিশি অভিযানে সহমত আছে। প্রয়োজনে তারাও প্রশাসনের সঙ্গে রাস্তায় নামতে প্রস্তুত। তিনি আরো জানান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সপ্তাহে তিনদিন অল্টারনেট দোকান খোলা ও চারদিন বন্ধ রাখা অথবা, সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দোকান খোলা এবং তার বাইরে মেডিসিন ছাড়া সমস্ত প্রকার ব্যবসা বন্ধ রাখা হোক। আগে জীবন পরে ব্যবসা হোক।



















