নিজস্ব সংবাদদাতা ৩১ জানুয়ারি ২০২১ বিধাননগর: সল্টলেকে আইএ ব্লকের ১৮৩ নম্বর বাড়িতে থাকতেন প্রাক্তন ডিজি পার্থ ভট্টাচার্য। আজ ভোর রাতে ঘরের মধ্যে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রেখে গেলেন স্ত্রী শ্যামাশ্রী বসু এবং এক ছেলে ও মেয়েকে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, আজ প্রাক্তন ডিজির জন্মদিন। আর আজই তিনি চলে গেলেন।খবর পেয়ে প্রাক্তন ডিজির বাড়িতে আসেন বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার যান তাঁর এছাড়াও রাজ্য এবং কলকাতা পুলিশের কর্তারা আসেন। আজ ক্যাওড়াতলা মহা শ্মশানে প্রাক্তন পুলিশ কর্তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন….ঠাকুরনগরের আবার আসবেন না অমিত শাহ, আশায় মতুয়া ভক্তরা


















