নিজস্ব সংবাদদাতা ১২এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: বারাসাতের বাদুতে বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয় বলে অভিযোগ।
বারাসাতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর বাড়ির ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা। স্বাভাবিকভাবেই এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন…সাগরদীঘিতে হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক



















