নিজস্ব সংবাদদাতা ৬ এপ্রিল ২০২১ক্যানিং পূর্ব বিধানসভার শকুন্তলা তে আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে যখন কালুগাজি নামে ওই ব্যক্তি চায়ের দোকানে আসছিল তখনই তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুত কালুগাজিকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন….সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত জেলা শাসক নির্মাল্য ঘরামি



















