ফের বিজেপির দেওয়াল লিখন কে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ

ফের বিজেপির দেওয়াল লিখন কে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা দক্ষিণ দিনাজপুর ২৫ মার্চ ২০২১: গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকায় বিজেপির দেওয়াল লিখন কে ঘিরে উত্তেজনা।এলাকা সূত্রে খবর কুসুম লোহার নামে এক বিজেপি কর্মী দেওয়াল লিখন করছিল, ঠিক সেই সময়ই বাবু চৌধুরী নামে স্থানীয় তৃণমূল নেতা দেওয়াল লিখতে বাঁধা দেয়।

আর এই নিয়েই শুরু হয় গোলমাল। দুপুর গড়িয়ে রাত হতেই তা চরম আকার ধারণ করে।কুসুম লোহার এর অভিযোগ দুপুরবেলায় দেওয়াল লিখতে গেলে স্থানীয় দুষ্কৃতী বাবু চৌধুরী তাদেরকে হুমকি দেয়, রাত হতেই সেই দুষ্কৃতিরাই ঘরের পাশে একটি জায়গাতে শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয় । এলাকার লোকের চিৎকারে তিনি বাইরে আসতেই দেখে আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দা ও তারা আগুন নেভানোর পরেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর বিধানসভার বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতিরাই এই কাজ করেছেন।ঘটনার পরেই ছুটে যান গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন…কিছুক্ষনের মধ্যেই মেচেদা মিতালী সংঘ ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ প্রস্তুতি তুঙ্গে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top