নিজস্ব সংবাদদাতা ২রা এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা,ভাঙর: ভোটের আগে ভাঙড়ে ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ। ভাঙড় থানার পদ্মপুকুর এলাকার ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী পদ্মপুকুরের একটি মাঠে হানা দেয়। সেখানে ফাকা মাঠের মাঝখানে বোমা মজুদ করা ছিল। পুলিশ সূত্রে খবর তাদের কাছে গোপন সূত্রে খবর আসে এলাকায় বোমা উদ্ধার কাজ চলছে। আর সেই বোমা বেঁধে পদ্মপুকুরের ওই মাঠে মজুত করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ৪১টি তাজা বোমা উদ্ধার করে। তারপরেই পুলিশ বোমা উদ্ধার করে বাজেয়াপ্ত করে। আর এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে ভাঙড়ে। বোমা উদ্ধারের ঘটনায় আই এস এফ এর উপর দোষ চাপিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা বাহারুল ইসলামের দাবি ভোটের আগে এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমা মজুত করছিল আই এস এফ এর কর্মীরা। কিন্তু তাদের অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ নেতা মিন্টু শিকারি।
আরো পড়ুন…এক নজরে দ্বিতীয় দফার নির্বাচন কতটা নিয়ম নীতি মেনে সম্পন্ন হল দেখুন!



















