ফের ভয়াবহ আগুন! এবার খড়গপুর আই আই টি ক্যাম্পাসে

ফের ভয়াবহ আগুন! এবার খড়গপুর আই আই টি ক্যাম্পাসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৬ মার্চ ২০২১:হঠাৎই খড়গপুর আই আই টি ক্যাম্পাসের ভিতরে হেলিপ্যাডে ভয়াবহ আগুন লেগে যায়।সূত্রের খবর, বেশ কয়েকটি গাছ ও শুকনো পাতা পুড়ে গিয়েছে।

আগুন ছড়িয়ে পড়েছে আশাপাশের ১ কিমি এলাকায়। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর আইআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে দুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সূত্রের খবর, মূল ক্যাম্পাস ও হস্টেল থেকে নিরাপদ দূরত্বে একটি স্থানীয় হেলিপ্যাড তৈরি করা হয়েছে । এদিন সন্ধ্যবেলায় সেই হেলিপ্যাডটিতেই আচমকা আগুন লেগে যায়। ক্যাম্পাসের ভিতরে প্রচুর গাছ । বসন্তের আগমনে শুকনো পাতায় ভরে গিয়েছে চারপাশ। হেলিপ্যাডের ছাড়িয়ে আশেপাশে এলাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঘটনাটি কর্মীদের নজরে আসামাত্রই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কারো কোনো প্রাণ যায় নি বলেই জানা গিয়েছে। কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয় এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি আই আই টি কর্তৃপক্ষের তরফ থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top