বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম আরেক শিশু

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম আরেক শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২ মার্চ ২০২১ ভোটের মুখে বর্ধমানে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একটি শিশুর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা পর পর দুটি বিস্ফোরণ শুনতে পান।

এর পরই বাড়ি থেকে বেরিয়ে এসে অনেকে দুটি শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ আফরোজ। শেখ আব্রাহাম নামে আরেক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বাড়ির সামনে খেলছিল শিশুটি। বল ভেবে বোমা হাতে নিতেই জোরালো বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল স্কোয়াড-এর কর্মীরা জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে শেখ আফরোজ নামের সেই শিশুর মাথায় প্রবল আঘাত লাগে। আর তার জন্যই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোটের মুখে এমন মর্মান্তিক ঘটনায় থমথমে পরিবেশ বর্ধমানে। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে বিস্ফোরণের এই ঘটনায় চিন্তায় পুলিস-প্রশাসন। ওই অঞ্চলের আশেপাশে কোথাও বোমা রাখা আছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখছে বোম স্কয়ারের কর্মীরা। তবে স্থানীয়রা জানিয়েছেন তারা প্রথমে মনে করেছিলেন দুষ্কৃতীরা বাইরে থেকে এসে বোমা ছুড়েছে কিন্তু পরে জানা যায় ওই এলাকাতে রাস্তার পাশে এক জায়গায় বোমা রাখা ছিল আর ওখানেই খেলছিল বেশকিছু বাচ্চা। খেলতে গিয়ে ঘটে যায় এই বিপদ।

আরও পড়ুন…নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির ইস্তেহার নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন মধ্যমগ্রামের দুবারের বিধায়ক রথীন ঘোষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top