বাড়ির সামনের বাগানের গাছ থেকে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

বাড়ির সামনের বাগানের গাছ থেকে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১ দক্ষিণ২৪পরগণা: বাড়ির সামনেই বাগান থেকে উদ্ধার এক পুলিশ কর্মীর গাছের সাথে ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার চম্পাহাটিতে ৷

মৄত পুলিশ কর্মীর নাম বিকাশ নস্কর(৫২) ৷ তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ৷ বৄহস্পতিবার ভোরবেলা্য কাজে যাওয়ার জন্য তিনি বেরিয়েছিলেন বাড়ি থেকে ৷ তারপর বেলার দিকে বাড়ি থেকে কাছেই একটি বাগান থেকে উদ্ধার করা হয় দেহ ৷ বাড়ির লোকের অভিযোগ খুন করা হয়েছে ৷ দেহের কাছ থেকে বেশ কিছুটা দুরেই পড়ে ছিল তার জুতো জোড়া ৷ জামার পিছন দিকটাও ছেঁড়া ছিল বলে অভিযোগ ৷ বিকাশ নস্করের দুটি মোবাইলও এখন পর্যন্ত পাও্য়া যায়নি বলে অভিযোগ পরিবারের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছেচে সোনারপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে নি্যে এসেছে তারা ৷ এদিনই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ তবে ঘটনার তদন্তে যাওয়া পুলিশের কাছে খুনের অভিযোগ করেছে বিকাশের পরিবার ৷ এই ঘটনায় তারা লিখিত অভিযোগ জানাবেন থানায় ।

 

আরও পড়ুন…জিও কোম্পানির টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top