বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করা হলো সিপিআইএম কর্মীকে 

বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করা হলো সিপিআইএম কর্মীকে 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে খুন করা হল এক সিপিএম কর্মীকে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর গ্রামের হাসান এলাকায়।

মৃত সিপিএম কর্মীর নাম গুরুচাঁদ রায় (৫৫)। দুস্কৃতীদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিপিএম কর্মী খুনের ঘটনায় দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে সিপিএম নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার সূর্যাপুর গ্রামপঞ্চায়েতের হাসান গ্রামের বাসিন্দা গুরুচাঁদ রায় দীর্ঘদিন ধরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য ছিলেন। সাধারন গরীব কৃষক গুরুচাঁদ বাবু মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই রান্না করছিলেন। সেইসময় মোটরবাইকে এসে বাইরে থেকে দুজন তাঁর নাম ধরে ডাকাডাকি করতে থাকে। বাড়ির এক আত্মীয়া গুরুচাঁদ বাবুকে জানালে গুরুচাঁদ বাইরে আসতেই দুস্কৃতীরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লেগে লুটিয়ে পড়েন সিপিএম কর্মী গুরুচাঁদ রায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুস্কৃতীরা গুলি করেই পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। অমৃত রায় নাম এক আত্মীয় জানিয়েছেন, গ্রামের কোনও গন্ডগোল থেকেই এই খুনের ঘটনা বলে তার অনুমান। মৃতের পরিবার ও সিপিএম নেতৃত্ব দ্রুত দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। পুলিশ দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালালোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠালেও সেখানে ভিডিওগ্রাফি পোস্টমর্টেম ব্যাবস্থা না থাকায় মৃতদেহ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে গুরুচাঁদ রায়ের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে ।

আরও পড়ুন….স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে সমস্যায় এক বাসিন্দা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top