বিজেপির দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত এক বিজেপি কর্মী

বিজেপির দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত এক বিজেপি কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ মার্চ ২০২১ কোচবিহার, দিনহাটা: বিজেপির দলীয় পতাকা লাগাতে গিয়ে কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিজেপি দলের এক কর্মী প্রদীপ বর্মন কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। সেইগুলি না লাগলেও পরবর্তীতে তীর মারা হয়। সেই তির তার শরীরে লাগে।ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং উদ্ধার করে নিয়ে আসে।পাশাপাশি দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিজেপি নেতা সুশীল সরকার, মলয় রায় মন্ডল বলেন নানাভাবে এলাকায় সন্ত্রাস করছে তৃণমূল। সেদিনও দলের এক কর্মীকে লক্ষ্য করে প্রথমে গুলি করলেও সেই গুলি না লাগলে পরবর্তীতে তীর মারে।

আরও পড়ুন…১১৬ বিধান নগর বিধান সভা কেন্দ্রে শুরু হলো তৃণমূল প্রার্থী সুজিত বোসের প্রচার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top