নিজস্ব সংবাদদাতা ২৭মার্চ ২০২১উওর ২৪ পরগনা:বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার পিয়ারা এলাকায় বিজেপির প্রচারে ভিডিও ভ্যান ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আজ দুপুর সাড়ে এগারোটা নাগাদ ওই প্রচারের ভিডিও ভ্যানটি হাড়োয়া থেকে বেড়াচাঁপা দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে হঠাৎই হামলা চালিয়ে ভাঙচুর করে দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ও ওই ভ্যানচালককে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন…কলকাতার সিআইটি রোড থেকে উদ্ধার তাজা বোমা



















