নিজস্ব সংবাদদাতা ৩ এপ্রিল ২০২১ পূর্ব মেদিনীপুর: ভোট শেষ হতেই আবার রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত ময়না বিধানসভায়। ময়না বিধানসভার অনন্তপুর দুনম্বর অঞ্চলের ধনিচক গ্রামের ঘটনাটি ঘটেছে।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে হামলা চালায় বলে অভিযোগ। আহত হয়ে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী রাধারানী ধাড়া। রাধারানী দেবীর অভিযোগ বাড়িতে যখন কেউ ছিলনা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসে এবং লাঠি নিয়ে চড়াও হয় বাড়ির উপর। মারধর করা হয় তাকে। ইতিমধ্যে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রাধারানী দেবী।
আরও পড়ুন…সিমেন্ট বোঝাই লরির সাথে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় ১ বাইক আরোহীর



















