বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা 

বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাতা ৭মে ২০২১ : বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুন্ডরাজ পুর গ্রামের ঘটনাটি ঘটে।স্বরূপনগরের বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকারের বাড়ির সংলগ্ন কাঠের ঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা।

শুক্রবার ভোর রাতে কে বা কারা এই আগুন লাগিয়েছে উঠছে প্রশ্ন। পরাজিত বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে,ওই বিজেপি বিদায়ী প্রার্থী সপরিবারে শ্বশুরবাড়িতে ছিলেন, বাড়িতে একমাত্র ছোট ভাই ছিল, সেই সুযোগে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর আগেও আমার উপরে অনেকবার হামলা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, কেন না আমার সঙ্গে নিরাপত্তারক্ষী থাকে, সেই সুযোগ না পেয়ে আমার বাড়ি ঘরদোর সব জ্বালিয়ে দিলো। স্বরূপনগর থানায় জানানো সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি, রাজ্যের কোন শাসন নেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কে পদত্যাগ করতে হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি করুক। আমি প্রার্থী হয়েও আমার উপর যখন হামলা হচ্ছে, তাহলে সাধারণ কর্মীদের উপর কি অত্যাচার হচ্ছে একটু ভেবে দেখুন।এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গোবিন্দপুর অঞ্চলের যুব সভাপতি আব্দুল হাকিম মিস্ত্রি, তিনি বলেন, গত দুদিন আগে আমাদের স্বরূপনগরে পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা করকে পরিকল্পনা করে খুনের চেষ্টা করেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই রাজনৈতিক প্রতি হিংসা ঢাকতে নিজেরাই ঘরে আগুন লাগিয়ে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। এখানে প্রচুর ভোটে তৃণমূলের প্রার্থী বিনা মন্ডল জিতেছেন, হেরে গিয়ে তিনি এলাকায় পরিকল্পনা করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে। তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি করে না। এই ঘটনায় এখনো কোন স্বরূপনগর থানায় অভিযোগ জমা পড়েনি। এই ঘটনার পর সকাল থেকেই ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

আরো পড়ুন….তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষে উত্তর দিনাজপুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top