নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১ পূর্ব মেদিনীপুর: বিধানসভা ভোটে যাতে রাজনৈতিক প্রতিহিংসার ছবি দুই জেলা জুড়ে না উঠে আসে তাই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জেলার পাশাপাশি দুই জেলার সংযোগস্থলে চলছে পুলিশের নাকা চেকিং, মূলত ভোটের সময় যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই জেলাশাসক এবং পুলিশ সুপারের নির্দেশে জেলা এবং রাজ্যের সংযোগস্থল এলাকায় বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট।
আজ থেকে আন্তঃজেলা নাকা চেকিং শুরু হয়েছে, মূলত প্রাইভেট গাড়ি গুলো কে সার্চ করা হচ্ছে।উপস্থিত আছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার এএসআই আমিনুল ইসলাম সহ, বিডিও অফিসের আধিকারিকরা। প্রসঙ্গত বিগত নির্বাচন গুলোতে দুই জেলা জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার ছবি উঠে এসে ছিল সেই ছবি যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যেই প্রশাসনের তৎপরতা।
আরো পড়ুন…অবরুদ্ধ জাতীয় সড়ক,কাজ শেষ করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন স্থানীয়রা



















