বিরল প্রজাতির টিয়া পাচারকে রুখল বনদপ্তর, গ্রেপ্তার ৪ 

বিরল প্রজাতির টিয়া পাচারকে রুখল বনদপ্তর, গ্রেপ্তার ৪ 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ জানুয়ারি ২০২১ দুর্গাপুর: আন্তঃরাজ্য বন্য প্রাণী চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল দুর্গাপুর বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে এই চক্রের মূল দুই পান্ডাকে বন কর্মীরা গ্রেপ্তার করে।

উদ্ধার হলো বিরল প্রজাতির প্রায় সাড়ে ছয়শো টিয়া পাখি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে দক্ষিন পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন আধিকারিকরা বিহার কলকাতা রুটের একটি লাক্সারি বাসকে বাঁশকোপা টোল প্লাজার কাছে আটকানো হয়, এরপর বাসের লাগেজ বাংকার থেকে এই বিরল প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহম্মদ গুড্ডু ও পিন্টু নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সহ চালককে ও। আটক করা হয়েছে বাসটিকে। দক্ষিন পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, শুধু আন্তঃরাজ্য নয় এই টিয়াপাখি গুলি বাংলাদেশেও চলে যেত এই অপরাধীদের হাত ধরে। যাতে কেউ বুঝতে না পারে তার জন্য টিয়া পাখিগুলির মুখে কাপড় বেঁধে পাচার করা হচ্ছিল, এই দুই দুষ্কৃতীকে জেরা করে এই অপরাধচক্রের ৱ্যাকেটকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন… মুহূর্তে আসছেন না অমিত শাহ তবে পার্টির যোগদান মেলা হবেই প্রাতঃভ্রমণে এসে মন্তব্য দিলীপ ঘোষের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top