বুলান শুনতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির

বুলান শুনতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ এপ্রিল ২০২১:বুলান শুনতে গিয়ে রাতের অন্ধকারে খুন হলেন ৪০বছর বয়সের গৌতম মন্ডল। মৃতের পিতা হীরানাখো মন্ডল, বাড়ি রেজিনগর থানার হরিগঞ্জ পূর্বপাড়ায় বলে জানা যায়।

পরিবার সূত্রে খবর  গৌতম মন্ডল পেশায় এক হোটেলের রান্নার কর্মী, ২ ছেলে বউ মা বাবা নিয়ে তার পরিবার। কারো সঙ্গে তেমন কোনো বিবাদ ছিল না সোমবার সন্ধায় বউকে ফুচকা কিনে দিয়ে বুলান শুনতে গিয়েছিল পাশের পশ্চিম পাড়ায়। সেখানে রাত ১২টা নাগাদ কে বা কারা বাঁশের করে মাথায় মেরে জখম করে পালিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয়রা বাড়িতে খবর দিলে তড়িঘড়ি বাড়ির লোকজন ঘটনাস্থলে যায় এবং রেজিনগর থানায় খবর দেওয়া হলে রেজিনগর থানা পুলিশ তড়িঘড়ি বেলডাঙ্গা ব্লক প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ বেলডাঙ্গা থানায় নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

আরো পড়ুন…মুখ্যমন্ত্রীকে ব্যান্ড খুবই দুঃখজনক ঘটনা মন্তব্য সিপিআইএম নেতা রবিন দেবের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top