নিজস্ব সংবাদদাতা ৮মে ২০২১ পূর্ব মেদিনীপুর: ভোট-পরবর্তী হিংসা ছাড়া রাজ্যের পাশাপাশি জেলাজুড়ে অব্যাহত, সেই হিংসা ছবি পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর থানার নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাঁয়া বেলদা গ্রামে উঠে এলো।
যেখানে অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে, বিজেপি কর্মীর ওপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। বিজেপি কর্মীর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্য দিকে বিজেপির অভিযোগ গতকাল রাত বাড়তেই তৃণমূলের তান্ডব লীলা শুরু হয় গোটা এলাকা জুড়ে ,তান্ডবের জেরে আহত বিজেপির এক কর্মী। রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে ব্যাপক মার বিজেপি কর্মীকে। এমনকি ঘর থেকে বের হলে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। এমনটাই অভিযোগ বিজেপির,একের পর এক বিজেপি কর্মীদের মারধর ঘটনা ঘটলো শনিবার পটাশপুর ১ নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া বেলদা গ্রামে। এক বিজেপি পরিবারের বৃদ্ধা মা, ছেলে ও স্ত্রীকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিজেপি পরিবারের বাড়িতে শনিবার সকালে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলার জের গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী। এদের প্রত্যেকেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এলাকায় বিজেপি কর্মীদের মারধর এর পাশাপাশি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন এলাকার অপর এক বিজেপি কর্মী। গোটা ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, তদন্ত শুরু করেছে পটাশপুর থানা পুলিশ।
আরো পড়ুন…সংক্রমনের সময় করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা দিতে শিলিগুড়িতে অ্যাম্বুলেন্স মিছিল



















