নিজস্ব সংবাদদাতা ৫ মে ২০২১দক্ষিণ ২৪পরগণা: নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভাঙ্গরে লাগাতার সংঘর্ষ চলছে তৃণমূল এবং আই এস এফ এর বিরুদ্ধে।
এবার তৃণমূল কর্মীর তুলার গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ভাঙ্গড়ের গাবতলা গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন মোল্লার তুলার গোডাউনে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এলাকার তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, ভাঙ্গড় বিধানসভায় জেতার পর থেকেই দাঙ্গা হামলার পরিবেশ তৈরী করে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে আইএসএফ কর্মীরা।
আরো পড়ুন…অস্বাভাবিক মৃত্যু হলো সোহম চক্রবর্তীর শ্যালিকার, আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ



















