ভাঙ্গরে নির্বাচনের আগে উদ্ধার ড্রাম ভর্তি বোমা

ভাঙ্গরে নির্বাচনের আগে উদ্ধার ড্রাম ভর্তি বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা, ভাঙড়: আগামীকাল নির্বাচন ভাঙড়ে। সেই নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। পশ্চিম ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়।

মাটির নিচে গর্ত করে রাখা ছিল ওই তাজা বোমা গুলি। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ হানা দিয়ে ওই বোমা উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয় করার জন্য ইতি মধ্যে সিআইডির বোম ডিসপোজাল দল এসেছেন কাশিপুর থানায়। একটি ফাঁকা মাঠে বোমা গুলি নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা এই বোমা-গুলি রেখেছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তদন্তে কাশিপুর থানার পুলিশ।

আরও পড়ুন…বহরমপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top