নিজস্ব সংবাদদাতা ৪ মে ২০২১ উত্তর ২৪পরগণা: ভাটপাড়া বিধানসভা কেন্দ্র এলাকার একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের।মঙ্গলবার দুপুরে প্রত্যেক আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকার একাধিক এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। সেইরকমই ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সোমবার গভীর রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। এই সমস্ত আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে মঙ্গলবার দুপুরে প্রত্যেক আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আরো পড়ুন….লক্ষণপুরে বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর ও দলীয় কর্মী কার্যালয়ে আগুন



















