নিজস্ব সংবাদদাতা ১মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার বসিরহাট এ এক সময় ফুটবল ক্রিকেট ভলিবল খেলার মক্কা বলা হত। রাজ্য দেশের আন্তর্জাতিক স্তরে সাপ্লাই লাইন বলা হতো।
তাঁদের এখন বয়স কাউর ৬০ আবার কাউর ৮০। তাঁদেরকে নিয়ে হল কর্মশালা ও সংবর্ধনা। খেলোয়ার তৈরি করার নতুন প্রজন্মের উদ্যোক্তা কোচ অন্যতম সংগঠক রবীন্দ্রনাথ ঘোষ, যোগেশ চন্দ্র মন্ডল, ত্রিদিপ ব্রম্য, গৌতম সরকার সহ বিশিষ্ট ফুটবলাররা এদিন ভারতীয় ফুটবলের সত্তর-আশির দশকে রাজ্য দেশ আন্তর্জাতিক মাঠে বাঙালি হিসেবে যাদের নাম ফুটবল ইতিহাসের উজ্জ্বল করেছেন তাঁদের সম্মান জানানো হলো। যেমন মিডফিল্ডার মিহির বসু, গোলরক্ষক নাসির আহমেদ, ফুটবলার উৎপল মণ্ডল, সুদীপ দাস, মৃত্যুঞ্জয় হাজরা, নিতীন ব্যানার্জি, দীপেন্দু বিশ্বাস, ভলিবল দিলীপ মজুমদার, গৌতম চক্রবর্তী, কোচ সুশান্ত ঘোষ, তৃপ্তি ব্রম্য, গোপাল মজুমদার, এদের হাতে আজকের স্মারক জার্সি,ব্লেজার দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। তার পাশাপাশি আগামী দিনের জন্য কোন প্রতিভাবান খেলোয়ার তোলা যায় তার জন্য অদম্য চেষ্টা করে যাচ্ছেন। ফুটবলার কোচ রবীন্দ্রনাথ ঘোষ, যোগেশ চন্দ্র মন্ডল, তাঁদের একটাই উদ্দেশ্য ভারতীয় ফুটবলে একসময় দাপিয়ে বেড়িয়েছে বসিরহাটের উজ্জ্বল নক্ষত্র তাঁদের কাছে একদিকে যেমন ফুটবলের টেকনিক্যাল হাতে কলমে নেওয়া যায় পাশাপাশি তাঁদের কাছ থেকে অভিজ্ঞ কোচিং এবং আধুনিক মানের খেলা যাতে নতুন প্রজন্মের ফুটবলাররা খেলতে পারে তার জন্য নিজেদের মধ্যে একটি আলাপচারিতা। কর্মশালার মধ্যে ফুটবল ক্রিকেট ভলিবল এর আগামী দিনের ভবিষ্যৎ ক্রিয়া জগতে সুনাম অর্জন করতে পারে সেটাই তাদের মূল লক্ষ্য।পাশাপাশি আজকের এই মহতী অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে একটি সৌহার্দ্য বিনিময় হয় যাতে নতুন প্রতিভা ফুটবলার তৈরি হয় তার সব রকম চেষ্টা ও পাশে থাকার অঙ্গীকার করেন।



















