পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য রাখল ভারত

পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য রাখল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভারত

পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য রাখল ভারত। ক্রিকেট ময়দানের সব লড়াই একদিকে ও ভারত পাকিস্তান ম্যাচ একদিকে। এবছর অধিনায়ক বিরাটের মুখোমুখি হবে পাক ক্যাপ্টেন বাবর আজমের দল। এই ম্যাচে সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও, বড় ম্যাচ হিসাবে চাপ থাকবে বিরাটদের। শুরুটা ছিল খুবই হতাশার। দলীয় ৬ রানে দুই উইকেট হারায় ভারত। এমন চাপের মুখ থেকে দলকে উদ্ধার করেন বিরাট কোহলি। খেলেন ৫৭ রানের দায়িত্বশীল একটি ইনিংস। তাঁর ব্যাটে ভর করে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

 

আজ রোববার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান গড়ে ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কোহলি। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। প্রথম ওভারে চতুর্থ বলেই রোহিত শর্মাকে এলবির ফাঁদে ফেলেন শাহীন শাহ আফ্রিদি। রানের খাতাও খুলতে পারেননি ভারতীয় ওপেনার। দলীয় এক রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ফের ভারতের ব্যাটিং নাড়িয়ে দেন আফ্রিদি। এবার বোল্ড করেন লোকেশ রাহুলকে। দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সূর্যকুমার যাদবকে নিয়ে সেই চাপ সামলানোর চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু ওই জুটিও স্থায়ী হয়নি।

 

বোলিংয়ে এসেই ওই জুটি ভাঙেন হাসান আলী। ১১ রানে নিজের প্রথম শিকার বানান যাদবকে। ২৫ ভাঙে ভারতের তৃতীয় জুটি। সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও টিকে ছিলেন কোহলি। একাই দলকে টেনে নেন তিনি। রানের গতিও সচল রাখার চেষ্টা করেন। তাঁকে সঙ্গ দেন পন্ত। এই জুটিতে কিছুটা চাপ কাটায় ভারত। এই জুটিতে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে ভারত। ১৩তম ওভারে শাদাব খান থামান পন্তকে।

 

নিজের বলে নিজেই ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন পন্তকে। ৩০ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন পন্ত। পন্ত ফিরলেও উইকেটে থিতু হয়ে যান কোহলি। শেষ পর্যন্ত উইকেটে লড়াই করেন তিনি। তাঁর ব্যাটে চড়ে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। ৪৯ বলে ৫৭ রান করেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তানের হয়ে বল হাতে ৩১ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন আফ্রিদি। ৪২ রান খরচায় এক উইকেট নেন হাসান আলী। ২২ রান দিয়ে সমান একটি নেন শাদাব খান।

 

আর ওপড়ুন    মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, কখন কোথায় দেখবেন এই ম্যাচটি, জানুন বিস্তারিত

 

উল্লেখ্য ভারত বনাম পাকিস্তানের ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে সুপার সানডেতে এগিয়ে বিরাট কোহলিরাই। তবে বড় ম্যাচে সব সময়ই একটা আলাদা উত্তেজনা ও চাপ থাকে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে বেশ সতর্ক থাকতে হবে ভারতকে। আর সেই নিয়েই এবার এই ম্যাচে লড়াই নামবে দুই দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top