ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা

ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১ দক্ষিণ ২৪পরগণা,জীবনতলাঃ ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা। সোমবার সকালে দলীয় কর্মী সমর্থকদেরকে সাথে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজার এলাকায় নিজের হাতে দেওয়াল লিখে ভোটের প্রচার শুরু করেন তিনি।

দেওয়াল লিখনের পাশাপাশি এলাকার মানুষের সাথে জন সংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী, পথ চলতি মানুষের কাছে ভোটের প্রচার সারেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক সওকাত। এবার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে অন্তত দেড় লক্ষ ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী সওকত।

আরো পড়ুন….লালগড়ের বামাল গ্রামে অসুস্থ হস্তি শাবককে ঘিরে রয়েছে হস্তিনী ও দলবল!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top