নিজস্ব সংবাদদাতা ২৬ এপ্রিল ২০২১: নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিতে এলেন অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যম ভেতরে ঢুকতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী যা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে বচসা শুরু হয় কেন্দ্র বাহিনীর ।অরূপ বিশ্বাস আসে এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে তারপরেও সংবাদমাধ্যমকে কোনভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
অরূপ বিশ্বাস ক্যামেরার সামনে জানান মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৈরি সাধারণ মানুষ।যেটা সমস্যা হচ্ছে সেন্ট্রাল ফোর্স বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি সম্মান করি যেভাবে ধিক্কার জনক ভাবে কাজ করছে সাংবাদিকদের বৈধ্ কার্ড থাকা সত্ত্বেও আপনাদের সাথে যে দুর্ব্যবহার করছে। কেন্দ্র বাহিনী সাধারণ মানুষকে প্রভাবিত করছে।
আরও পড়ুন…সপ্তম দফার নির্বাচন শান্তি পূর্ন হয়েছে জানালো কমিশন



















