ভোট দিতে বাধা দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএস কর্মীদের হাতাহাতি ক্যানিংয়ে

ভোট দিতে বাধা দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএস কর্মীদের হাতাহাতি ক্যানিংয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ এপ্রিল ২০২১ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নং বুথে আইএসএফ কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা। দুপক্ষের হাতাহাতি। এলাকায় ব্যাপক উত্তেজনা।

 কর্মীদের অভিযোগ সকাল হতেই তারা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিল। সেই সময় এলাকার তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয়। জোর করে তারা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে তাদেরকে মারধর করা হয়। পাল্টা পাল্টা তৃণমূল কর্মীদের অভিযোগ আইএসএফ কর্মীরা সকাল হতেই বুথের সামনে জটলা পাকিয়ে অশান্তি করার চেষ্টা করছিল। তা বারণ করতেই তাদের উপর চড়াও হয়। তারপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের সকালেই দুই পক্ষের অশান্তি কে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে দুর্গাপুর অঞ্চলে।

আরো পড়ুন…ফের আইএসএস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top