নিজস্ব সংবাদদাতা ১৩ফেব্রুয়ারি ২০২১জলপাইগুড়ি: মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবকে ডেকে নিয়ে গিয়ে প্রানে মারার চেষ্টা।প্রতিবাদী অনির্বাণ সাহাকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা।
ঘটনায় আক্রান্ত যুবক অভিযুক্তদের নামে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ বৃহস্পতিবার রাতে কিছু যুবক মদ খেয়ে জলপাইগুড়ি যোগমায়া কালিবাড়ি এলাকায় নোংরা ভাষায় গালাগালি করছিল সেই সময় এলাকার যুবক অনির্বাণ সাহা তার প্রতিবাদ করে। এর পর সব ঠিকই ছিল।শুক্রবার রাতে যেই মদ্যপ দুস্কৃতিরা অনির্বাণ সাহাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ফোন করে ডাকে জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় একটি সরকারি বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে অনির্বাণ যেতেই অনির্বানের উপর ঝাপিয়ে পরে প্রায় ১০থেকে ১৫জন যুবক।অনির্বাণকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে এছাড়াও অনির্বাণের সাথে তাঁর এক ভাগ্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় ।কোনো ক্রমে বেচে যায় সে৷ মাথায় গুরুতর আঘাত নিয়ে জলপাইগুড়ির একটি বেসকারি হাসপাতালের ভর্তি রয়েছে অনির্বাণ।
আরও পড়ুন….চিকিৎসা করতে গিয়ে নেশাগ্রস্ত যুবকের ছোঁরা কাচের টুকরোর আঘাতে আহত চিকিৎসক


















