মহারাষ্ট্রে হাসপাতলে অক্সিজেন না পেয়ে বেঘোরে মারা গেলেন ২২জন করোনা রোগী

মহারাষ্ট্রে হাসপাতলে অক্সিজেন না পেয়ে বেঘোরে মারা গেলেন ২২জন করোনা রোগী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২১ এপ্রিল ২০২১:নাসিকের এক হাসপাতালে অক্সিজেন না পেয়ে বেঘোরে মারা গেলেন ২২ জন করোনা রোগী।ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে।

এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তাঁরা প্রত্যেকেই এই ঘটনায় মারা গিয়েছেন।হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কারে লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক।নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদবও জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে। নাসিকের অক্সিজেন লিকের ঘটনায় মৃতদের পরিবারকে ৫লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মহারাষ্ট্র সরকারের।

আরও পড়ুন…অল্পের জন্য রক্ষা পেলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top