নিজস্ব সংবাদদাতা ২০ জানুয়ারি ২০২১ উত্তর ২৪ পরগনা: হাবড়া থানার কামারথুবা শিশু উদ্যান এর ঘটনা। জানা যায় বিপ্লব ঘোষ এর মাছ ধরার নেশা ছিল, রোজকার মতো মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায়।

তারপরে থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বিপ্লব ঘোষ এর। বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে ,এরই মধ্যে তার মামা দেখতে পায় পাশে একটি পুকুর এর মধ্যে পড়ে আছে ২৪ বছরের বিপ্লব ঘোষ। তৎক্ষণাৎ হাবরা স্টেট জেনারেল হসপিটাল এ নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।পরিবার কাছ থেকে জানা যায় মৃত বিপ্লব ঘোষের মিরগি ব্যারাম ছিল, তাই মাছ ধরতে গিয়ে হয়তো জলে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন…সারদা কাণ্ডে সিবিআই দফতরে হাজির আসিফ খান



















