মায়ের করোনা পজেটিভ,ফেলে রেখে বেপাত্তা ছেলে ও পরিবার

মায়ের করোনা পজেটিভ,ফেলে রেখে বেপাত্তা ছেলে ও পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭মে ২০২১মালদহ: করোনা সংক্রমণ ধরা পড়ায় বৃদ্ধা মাকে বাড়িতে ফেলে পালালো ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকলো মালদার মানিকচকের কামালপুর গ্রাম।

বৃদ্ধা মা করোনা আক্রান্ত হওয়ায় তাকে বাড়িতে ফেলে গেলেন ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। বাড়িতে পড়েছিলেন ঐ বৃদ্ধা ও তার স্বামী। গত সোমবার বৃদ্ধার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আছে। তারপরে এই ঘটনা। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসতে বৃদ্ধার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে বাড়িতে ফেলে পালিয়ে যায়।প্রতিবেশীরা ও ঐ বৃদ্ধার সাথে যোগাযোগ রাখেনি। গতকাল রাত্রে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ স্বাস্থ্যদপ্তর খবর পেয়ে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠায় কিন্তু প্রতিবেশীরা কেউ সেই অ্যাম্বুলেন্সে বৃদ্ধাকে তোলার জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত মানিকচক ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক বৃদ্ধাকে উদ্ধার করেন। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন…রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজি অভিযুক্ত বিজেপি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top