নিজস্ব সংবাদদাতা মালদা,৮ ফেব্রুয়ারি ২০২১ : আগামী ১০ ফেব্রুয়ারি মালদা শহরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক প্রচার শুরু করেছে বিভিন্ন দল।
আগামী ১০ ফেব্রুয়ারি মালদা শহরের যুব আবাসন লগ্ন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই ময়দানে সভার প্রস্তুতি শুরু হয়েছে। মালদা শহরের স্টেশন রোডে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি।বুধবার দুপুর ১ টা নাগাদ শুরু হবে সবার কাজ। লক্ষাধিক কর্মী সমর্থক ওই ময়দানে জমায়েতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। হেলিকপ্টারে চেপে ডিএসসে ময়দানে পৌঁছাবেন তৃণমূল সুপ্রিমো। তার পার্শ্ববর্তী ময়দানে যোগ দিবেন জনসভায় বলে জানান তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু।
আরও পড়ুন….মুর্শিদাবাদে এসে প্রমাণ করতে হবে তিনি তোলাবাজ নন প্রয়োজনে আইনত লড়বেন শাহনাজ বেগম


















