নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৯ জানুয়ারি ২০২১:গত সোমবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর হেঁড়িয়ায় পাল্টা সভার আয়োজন করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্র অনুযায়ী জানা গিয়েছে শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
সেই সবার আগেই কার্যত উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি,খেজুরি বারাতলাতে বিজেপি কর্মীদের ওপর হামলা খেজুরিয়া জনসভাতে যাবার পথে বিজেপির বাইক রেলিতে তৃণমূল দুষ্কৃতীর হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী, ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা খেজুরি এলাকা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় রয়েছে উত্তেজনা।এই সম্বন্ধে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন এটা তৃণমূলের কালচার, এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল, তবে আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে।
আরও পড়ুন…বহরমপুর সবলা মেলা উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পান্ডে


















