নিজস্ব সংবাদদাতা ৭ মে ২০২১ কোচবিহার: মুখ্যমন্ত্রীর সাহায্য গ্রহন করবে বলে জানিয়ে দিলেন শীতল কুচির মৃত আনন্দ বর্মনের বাড়ির লোক। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা পরিস্কার জানিয়ে দেন পার্থ প্রতিম রায় ও আনন্দ বর্মনের পরিবার।
চতুর্থ দফার ভোটে দুস্কৃতিদের গুলিতে প্রান হারান আনন্দ বর্মন। এরপর সেই পরিবার থেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে তৃনমূল থেকে কোনরকম সাহার্য্য গ্রহন করবে না। ফের তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসলে সুর পালটে ফেলেন মৃত আনন্দ বর্মনের পরিবার। এর সাথে আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মন জানান, আমরা দোষীদের শাস্তি চাই।
আরও পড়ুন…করোনা কালে বাঁচতে মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানালো ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন



















