মুখ্যমন্ত্রী কে ধাক্কা মারা প্রসঙ্গ নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বিরুলিয়ায় 

মুখ্যমন্ত্রী কে ধাক্কা মারা প্রসঙ্গ নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বিরুলিয়ায় 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামঃ গতকাল নন্দীগ্রামের বিরুলিয়াতে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়।

গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন চক্রান্ত করে তাকে ধাক্কা মারা হয়েছে। এই বক্তব্যের আপত্তি জানিয়ে যখন বিরুলিয়া মোড়ের কাছে বিজেপি কর্মী সমর্থকরা যান ঠিক সেই সময় বিজেপি তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। মুহুর্তের মধ্যে ওই এলাকায় উত্তপ্ত হয়ে যায়। মুখ্যমন্ত্রী কেন এই ধরনের কথা বললেন তার আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা অপরদিকে মুখ্যমন্ত্রীর কথার সমর্থনে বিজেপির বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল। এরপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে নন্দীগ্রামের ওই ঘটনাস্থল পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বিভূ গোয়েল।

আরও পড়ুন….প্রচার শুরু করলেন মন্ত্রী অরূপ রায় 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top