মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ এপ্রিল ২০২১ মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ জিয়াগঞ্জ এলাকায় ভোটের প্রচার করছিলেন।

সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মাসে মাসে টাকা দেওয়া হবে বলে ফর্ম ফিলাপ করাচ্ছিল বলে অভিযোগ। বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ তৃণমূল কর্মীদের সাথে এই ব্যাপারে প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা বলে জানান গৌরী বাবু। জিয়াগঞ্জ থানার পুলিশ এসে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে রেখেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন…ভোটের ডিউটিতে যাবার গাড়ি না পেয়ে পথ অবরোধ ভোট কর্মীদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top