মোদীজির নেতৃত্ব সোনার বাংলা গড়তে মোটর বাইক রেলির মাধ্যমে প্রচার করছেন কৃষ্ণ কল্যাণী

মোদীজির নেতৃত্ব সোনার বাংলা গড়তে মোটর বাইক রেলির মাধ্যমে প্রচার করছেন কৃষ্ণ কল্যাণী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: ” এতদিন মানুষ সিনিয়র সিটিজেনদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। হয়নি কোনও উন্নয়ন। বঞ্চিত রায়গঞ্জের যুব সমাজ।

রায়গঞ্জের মানুষ একজন যুবককে বিধানসভার প্রতিনিধি হিসেবে চাইছে “। দলের যুব কর্মীদের নিয়ে মোটরবাইক র‍্যালির মাধ্যমে প্রচার করে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তরুন তুর্কি নেতা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। শুক্রবার সকাল বেলাতেই কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ও যুব মোর্চার কর্মীদের নিয়ে রায়গঞ্জ বিধানসভার সুভাষগঞ্জ থেকে মোটরবাইক র‍্যালি শুরু করে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। সুভাষগঞ্জ থেকে চাপদুয়ার হয়ে লহুজগ্রাম, ভিটিয়ার সহ বাহিন ও গৌরী গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় মোটরবাইক র‍্যালির মাধ্যমে প্রচার করেন বিজেপি প্রার্থী। জানালেন ব্যাপক সাড়া পাচ্ছেন প্রচারে। রায়গঞ্জের মানুষ এবার চাইছেন একজন যুব সম্প্রদায়ের মুখকে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে। যাতে মোদিজীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলা যায়।

আরও পড়ুন…প্রবল  ঝড়ে কুমারগঞ্জে দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top