নিজস্ব সংবাদদাতা ৯মে ২০২১কোলকাতা: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তে গেলেন ফিরহাদ হাকিম। সকালে গিয়ে সেখানে তিনি রবীন্দ্রজয়ন্তী পালন করেন।
পাশাপাশি তিনি জানান আগের মতো এখন আর রবীন্দ্রজয়ন্তী পালন হয় না আক্ষেপের সুরে।পাশাপাশি তিনি এদিন কেন্দ্রীয় সরকারকে আরো একবার এক হাত নিলেন কোভিড নিয়ে যে পরিমাণে ভ্যাকসিনের দরকার ছিল তা এখনো পর্যন্ত যোগান দিয়ে উঠতে পারিনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা তা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যখন ভ্যাকসিন নিয়ে সিরাম বা বায়টিক এর সঙ্গে কথা বলা উচিত ছিল তখন তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী থালা বাজিয়ে প্রদীপ ধরিয়ে কোভিড তাড়ানোর চেষ্টা করেছিলেন। এসব করে যে কখনোই সেটা সম্ভব নয় তিনি সেটা বুঝতেই পারেননি এবং বর্তমানে দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে যার একমাত্র কারণ কেন্দ্রীয় সরকার ।পুঁজিবাদের সঙ্গে হাত মিলিয়ে এই বিভিন্ন জিনিসের দাম বেড়ে চলেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন….শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে পালিত হল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিবস



















