রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ মে ২০২১ কোলকাতা: রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু । প্রত্যক্ষদর্শীদের মতে, এক বাইক আরোহী এগিয়ে আসছিলেন।

হঠাৎ তারা দেখে তিনি পড়ে যান রাস্তায় জলের মধ্যে। সেখানেই তিনি লুটিয়ে পড়েন। তারপরই তাঁর দেহ ভাসতে শুরু করে। সেখানেই পড়ে ছিল খোলা একটি তার। সেই তার দেখেই আর এগোতে সাহস পান না পথচারীরা। ওই জায়গাটি গার্ডরেল দিয়ে ঘিরেছে পুলিশ। ওখানে আর কোনও খোলা বৈদ্যুতিন তার পড়ে আছে কিনা তাই নিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। আশঙ্কা, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন…কালিংপং গভমেন্ট পলিটেকনিক কলেজে তৈরি করা সেফ হোম

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top