“রাজ্য এবং কেন্দ্রে দুর্নীতি রুখতে সংযুক্ত মোর্চাকে ভোট দিন” রোড শো থেকে মন্তব্য সূর্যকান্ত মিশ্রর

“রাজ্য এবং কেন্দ্রে দুর্নীতি রুখতে সংযুক্ত মোর্চাকে ভোট দিন” রোড শো থেকে মন্তব্য সূর্যকান্ত মিশ্রর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ এপ্রিল ২০২১ দুর্গাপুর: দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে সংযুক্ত মোর্চার রোড শো সংযুক্ত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় । এদিন সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রর উপস্থিতিতে হয় এই রোড শো।

দুর্গাপুর পশ্চিম বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী দুর্গাপুর পূর্ব বিধানসভার বাম প্রাথী আভাস রায়চৌধুরী সহ এলাকার বহু বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন রাজ্য এবং কেন্দ্রে দুর্নীতি রুখতে সংযুক্ত মোর্চাকে ভোট দিন। এদিন সকাল দশটা থেকে দুর্গাপুর ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয়ে বেনাচিতি বাজার হয়ে রোড শো দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোরে শেষ হয়। এলাকার বহু সংযুক্ত মোর্চা সমর্থিত বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা রোড শো-তে পা মেলায়। ঢাকের তালে এবং আদিবাসী নৃত্যের মাধ্যমে রোড শো হয়। রোড শোতে দুর্গাপুর থানার পুলিশের কড়া নজরদারি ছিল।

আরও পড়ুন…কৃষকবিল নিয়ে আসানসোলের মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হলো সভা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top