রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য মঙ্গলকোটে

রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য মঙ্গলকোটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩রা মে ২০২১ পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বস্কিনগর গ্রামের কাছে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বক্সিনগর গ্রামের কাছে বাদশাহী রাস্তার উপর একটি গ্যাসের ট্যাংকার হলদি থেকে মালদাহ যাচ্ছিল।

রাস্তার মধ্যে কাদা থাকায় গাড়ি পিচ্ছল কেটে ডানদিকের নয়ানজুলিতে উল্টে যায়। ট্যাংকারের পিছনের দিক লীগ হয়ে যাওয়ায় গ্যাস বেরোনোই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোমবার ।গ্যাসের ট্যাংকার টিকে মঙ্গলকোট থানার পুলিশ ও ভাতার ফায়ার ব্রিগেড বিশেষ নজরদারি চালাচ্ছে।স্থানীয় মানুষজনদের জমায়েত করতে নিষেধ করছেন মঙ্গলকোট থানার পুলিশ।অতি সাবধানে ট্যাংকারটি কে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন….ভোটের ফলাফল ঘোষণা হতেই, উত্তপ্ত শহর শিলিগুড়ি

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top